You have reached your daily news limit

Please log in to continue


সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে

মোহাম্মদ সালাহর করা প্রথমার্ধের একমাত্র পেনাল্টি গোলে আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ ‘বি’-এর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১–০ ব্যবধানে হারিয়েছে মিশর। শুক্রবার মরক্কোর আগাদিরে অনুষ্ঠিত এই জয়ে টুর্নামেন্টের নকআউট পর্বে প্রথম দল হিসেবে জায়গা নিশ্চিত করেছে রেকর্ড চ্যাম্পিয়নরা।

দুই ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে মিশর নিশ্চিতভাবে গ্রুপের শীর্ষ দুইয়ের বাইরে পড়বে না। সমান দুই ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ তিন পয়েন্ট। এর আগে দিনের অন্য ম্যাচে ১–১ গোলে ড্র করে জিম্বাবুয়ে ও অ্যাঙ্গোলা, যাদের দু’দলেরই পয়েন্ট এক করে।

ম্যাচের প্রথমার্ধে বক্সের ভেতরে বল দখলের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার খুলিসো মুদাউয়ের মুখে আঘাতে পড়ে পেনাল্টি আদায় করেন সালাহ। স্পটকিক থেকে সহজেই গোল করেন লিভারপুল তারকা, যা এবারের টুর্নামেন্টে তার দ্বিতীয় গোল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন