You have reached your daily news limit

Please log in to continue


অবশেষে ঢাকায় তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বেলা ১১টা ১২ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে তারেক রহমানকে বহনকারী ফ্লাইট। এরও আগে সকাল ৯টা ৫৭ মিনিটে ফ্লাইটটি সিলেট ওসামানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন