You have reached your daily news limit

Please log in to continue


দাফনের তৃতীয় দিনেও হাদির কবরে মানুষের ভিড়, চোখে অশ্রু

দাফনের তৃতীয় দিনেও থামেনি শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কবরস্থানে ভিড় করছেন সাধারণ মানুষ, সহযোদ্ধা, ছাত্র-জনতা ও শুভানুধ্যায়ীরা। সহযোদ্ধাকে হারানোর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি তার সহকর্মী ও স্বজনরা। কবরের পাশে দাঁড়িয়ে অনেকে চোখের পানি ফেলছেন, অনেকে মোনাজাত করছেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টায় সরেজমিন দেখা যায়, কেউ মোনাজাত করে, কেউ নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানাচ্ছেন হাদিকে। অনেকে মোনাজাতে কাঁদতে কাঁদতে বিলাপ করছেন। অনেকেই বলছেন, হাদি একজন রাজনৈতিক কর্মীর বাইরেও বাংলাদেশপন্থি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। তার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

যশোর থেকে হাদির কবর জিয়ারত করতে এসেছেন আরিফুজ্জামান। সঙ্গে তার ছেলেও। তিনি বলেন, জীবদ্দশায় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণেই তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আজও কবরস্থানে মানুষের ঢলে স্পষ্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন