You have reached your daily news limit

Please log in to continue


আইপিএল নিলামে অবিক্রিত তাসকিন

মুস্তাফিজুর রহমানকে নিয়ে আইপিএল নিলামে তিন দলের মধ্যে লড়াই হলেও আরেক বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ফলে প্রথম ডাকে অবিক্রিত থেকেছেন এই পেসার। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি।

নিলামের টেবিলে মুস্তাফিজুর রহমানের জন্য প্রথমে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। ২ কোটি ভিত্তি মূল্যের এই পেসারের জন্য লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস, কলকাতা নাইট রাইডার্সও। শেষ পর্যন্ত তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা।

এবারই প্রথমবার কলকাতার জার্সিতে দেখা যাবে মুস্তাফিজকে। তবে আইপিএলে এটি তার ষষ্ঠ দল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটাসে খেলেছেন বাংলাদেশি এই পেসার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন