You have reached your daily news limit

Please log in to continue


এনইআইআর চালু পেছাল ১ জানুয়ারি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালুর সময়সীমা পিছিয়ে ২০২৬ সালের ১ জানুয়ারি নির্ধারণ করেছে।

আজ সোমবার জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, অবিক্রীত বা স্থিতিশীল (স্টেবল) মোবাইল হ্যান্ডসেটের তথ্য জমা দেওয়ার সময়সীমাও বাড়িয়ে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

এর আগে চলতি বছরের ১৬ ডিসেম্বর এনইআইআর সিস্টেম চালু হওয়ার কথা থাকলেও পরে তা তিন মাসের জন্য স্থগিত করা হয়। 

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, সিস্টেমটি আগামী বছরের শুরুতে কার্যকর হবে।

বিটিআরসি জানায়, এই সময় বাড়ানোর মূল উদ্দেশ্য হলো পূর্বে আমদানি করা অবিক্রীত হ্যান্ডসেটগুলোকে এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করার পথ সহজ করা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন