You have reached your daily news limit

Please log in to continue


হাদিকে নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স।

এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত গালফস্ট্রিম জি-১০০ সিরিজের প্রাইভেট জেটটি সোমবার বেলা ১১টা ২২ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ এ তথ্য জানিয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য এদিন দুপুরেই হাদিকে নিয়ে যানটির সিঙ্গাপুরে রওনা হওয়ার কথা রয়েছে।

হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে নেওয়ার সব ধরনের ব্যবস্থা হয়েছে জানিয়ে রোববার রাতে প্রধান উপদেষ্টার দপ্তর বলেছে, হাদির উন্নত চিকিৎসার জন্য সরকার দুদিন ধরে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন