‘ক্রিকেটারদের গেটের বাইরে আটকে রাখা হয়েছিল’, দাবি তামিমের
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৫২
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে বর্তমান কমিটির অধীনে সব ধরনের লিগ বয়কট করেছিল ঢাকার শীর্ষ ক্লাবগুলো। ফলে আজ (রোববার) থেকে শুরু হওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগে ২০টির মধ্যে ৮টি ক্লাব অংশ নেয়নি। ৪ ম্যাচের মধ্যে মাঠে গড়িয়েছে কেবল ১টি ম্যাচ।
এর আগে গতকাল শনিবার ৮ ক্লাবের ক্রিকেটাররা সব দলকে নিয়ে লিগ আয়োজনের দাবিতে বিসিবিতে স্মারকলিপি দিয়েছিল। বিসিবি কার্যালয়ের সামনে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনও করেন ক্রিকেটাররা।
এ নিয়ে আজ এক ফেসবুক পোস্টে তামিম ইকবাল লিখেছেন, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে বড় স্টেকহোল্ডার ক্রিকেটাররা। অথচ গতকাল অনেক ক্রিকেটারকে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। বিভিন্ন ডিভিশনের অনেক ক্রিকেটার বিসিবিতে তাদের দাবি জানাতে গিয়েছিলেন, যেটি তাদের অধিকার, এবং যার যৌক্তিক কারণও আছে।'
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১০ মাস আগে
১ বছর, ১১ মাস আগে
১ বছর, ১১ মাস আগে
১ বছর, ১১ মাস আগে
১ বছর, ১১ মাস আগে
২ বছর আগে
২ বছর আগে