You have reached your daily news limit

Please log in to continue


একসঙ্গে ভিডিও দেখার সুযোগ আনছে টিকটক

খুদে ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ইনবক্সে ডিরেক্ট মেসেজিংয়ে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও ইন্টারঅ্যাকটিভ করতে নতুন একটি ফিচার চালু করেছে। শেয়ারড ফিড নামের এই সুবিধার মাধ্যমে এখন ডিরেক্ট মেসেজে (ডিএম) একসঙ্গে ভিডিও দেখা ও তা নিয়ে আলোচনা করতে পারবেন ব্যবহারকারীরা।

টিকটক জানিয়েছে, শেয়ারড ফিড ব্যবহার করে বন্ধু ও পরিবারের সদস্যরা নিজেদের আগ্রহভিত্তিক ভিডিও ফিড একসঙ্গে উপভোগ করতে পারবেন। খেলাধুলা, শীতকালীন ছুটির কার্যক্রম বা পছন্দের ফ্যাশন নির্মাতাদের ভিডিও সবই থাকবে এই ফিডে। ব্যবহারকারীদের রুচি ও আগ্রহের মিল বিবেচনায় নিয়ে কনটেন্ট নির্বাচন করে দুজনের মধ্যে যোগাযোগ আরও ঘনিষ্ঠ করবে এই ফিচার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন