You have reached your daily news limit

Please log in to continue


ওসমান হাদিকে নিয়ে যা বলল বিসিবি

গতকাল শুক্রবার সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। সংকটাপন্ন অবস্থায় বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। 

এমন পরিস্থিতিতে তার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভকামনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত রাতে একটি ফেসবুক পোস্টে বিষয়টি জানায় বিসিবি।

সেখানে লেখা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড শরীফ ওসমান বিন হাদির দ্রুত আরোগ্য কামনা করছে। তিনি শীঘ্রই পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন, সেই কামনা করছে বোর্ড। আমাদের ভাবনা ও প্রার্থনা আপনার সঙ্গে আছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন