You have reached your daily news limit

Please log in to continue


সোনার দাম বেড়েছে হাজার টাকা

দেশের বাজারে সোনার দাম আবার বেড়েছে। এ দফায় প্রতি ভরির দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ১২ হাজার টাকা। কাল শুক্রবার থেকে সারা দেশে নতুন এ দর কার্যকর হবে।

জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার রাতে সোনার দাম বাড়ানোর এ ঘোষণা দেয়। এর আগে সর্বশেষ গত ২ ডিসেম্বর সোনার দাম কমেছিল।

জুয়েলার্স সমিতি বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (খাঁটি সোনা) মূল্য বেড়েছে। এ কারণে দাম সমন্বয় করা হয়েছে। মূলত বৈশ্বিক বাজারে সোনার মূল্য সামান্য বৃদ্ধি পাওয়ায় দেশেও বাড়ানো হয়েছে। যদিও বৈধভাবে সোনা আমদানি খুবই কম। ব্যাগেজ রুলসের আওতায় বিদেশ থেকে সোনা আসে। কয়েক মাস ধরেই সোনার দাম উত্থান-পতনের মধ্যে রয়েছে। গত ১৭ অক্টোবর দেশে সোনার দাম বেড়ে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকায় দাঁড়ায়, যা এখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন