You have reached your daily news limit

Please log in to continue


খালেদা জিয়াকে বিদেশ না নিলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন: এ্যানি

বেগম খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার পরিস্থিতি না হলে তারেক রহমান খুব দ্রুত দেশে চলে আসবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বেঁড়ির মাথা এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, খালেদা জিয়াকে যদি দেশের বাহিরে আবার নিতে হয়, তাহলে লন্ডন গিয়ে চিকিৎসা নিতে হলে, সেখানে ছেলেকে থাকতে হবে। আর যদি বিদেশে নেওয়ার পরিস্থিতি না হয়, তাহলে তারেক রহমান খুব দ্রুত চলে আসবেন। হয়ত বা দুই চার দশ দিনের মধ্যে তিনি চলে আসবেন।

তিনি আরও বলেন, এবার ভোটটা কঠিন, একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে। কারণ আওয়ামী লীগ তো পালিয়ে গেছে। অত্যাচার,নির্যাতন করে ভোট করার অবস্থা তারা রাখেনি। দেশে ভোট হবে। অনেক রাজনৈতিক দল ভোট করবে। তারা কী বলছে, আর বিএনপি কী বলছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আপনাদের পাশে থেকে যে কাজটা করবে মা-বোনদের সামনে থেকে তা বুঝিয়ে দেওয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন