You have reached your daily news limit

Please log in to continue


ভারতের বাজারে ১৬ বিলিয়ন ডলারের তারল্য দেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক

ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) অবশেষে নীতি সুদহার কমিয়েছে। আজ শুক্রবার আরবিআইয়ের মুদ্রানীতি কমিটি (এমপিসি) সর্বসম্মতিক্রমে সুদহার ৫ দশমিক ৫ শতাংশ থেকে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে রেপো হার ৫ দশমিক ২৫ শতাংশ করেছে। এই সুদহার তাৎক্ষণিকভাবে কার্যকর হবে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা। খবর বিজনেস স্ট্যান্ডার্ড ও রয়টার্সের।

সুদহার কমানোর পাশাপাশি এই মাসে ভারতের বাজারে ১৬ বিলিয়ন ডলারের তারল্য জোগান দেওয়ার ঘোষণা দিয়েছে আরবিআই। বন্ড ক্রয় ও বৈদেশিক মুদ্রা অদলবদলের (এফএক্স সুইপ) মাধ্যমে এই তারল্য দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন