You have reached your daily news limit

Please log in to continue


নাফনদী থেকে ৬ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ছয় জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সদস্যরা। এসময় দুটি নৌকা জব্দ করা হয়। আটকদের মধ্যে দুজন বাংলাদেশি ও চারজন রোহিঙ্গা বলে জানা গেছে।

বুধবার (৩ ডিসেম্বর) ভোরে পৃথকভাবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত টেকনাফের ঝিমংখালি নাফনদী সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

অপরদিকে মিয়ানমারভিত্তিক আরাকান আপডেট নিউজে বরাতে জানা গেছে, আরাকান আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ এবং অননুমোদিতভাবে মাছ ধরার অভিযোগে ৩ ডিসেম্বর পৃথক অভিযানে আরাকান কোস্টাল সিকিউরিটি ফোর্স নৌকাসহ আরও ৬ বাংলাদেশি জেলেকে আটক করেছে।

আরও বলা হয়েছে, বিদ্যমান সামুদ্রিক ও আঞ্চলিক নিরাপত্তা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন