You have reached your daily news limit

Please log in to continue


আগামীকাল লন্ডনে নেওয়া হতে পারে খালেদা জিয়াকে

উন্নত চিকিৎসার জন্য কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আগামীকাল লন্ডনে নেওয়া হতে পারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে খালেদা জিয়ার উপদেষ্টা এনামুল হক চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'যদি ম্যাডামের স্বাস্থ্যের অবস্থা ভ্রমণের জন্য উপযুক্ত হয়, তাহলে আগামীকাল সকালে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছি। সবকিছু ম্যাডামের স্বাস্থ্যের ওপর নির্ভর করছে।'

দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে তিনি বলেন, খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার একজন উপদেষ্টা, পুত্রবধূ, সাতজন চিকিৎসক, দুজন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একজন সহকারী, তার সহকারী একান্ত সচিব ও দুইজন গৃহকর্মী।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় ২ সপ্তাহ ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া। গত রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন