You have reached your daily news limit

Please log in to continue


খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন, ব্রিফিংয়ে ডা. জাহিদ

রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। মেডিকেল বোর্ড মনে করলে তাঁকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ মঙ্গলবার বেলা ১২টার পর বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হসপিটালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন, সেই চিকিৎসা উনি সেইটি উনি গ্রহণ করতে পারছেন। অথবা আমরা যদি বলি মেনটেইন করছেন। কাজেই বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের বক্তব্য, বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন