You have reached your daily news limit

Please log in to continue


বাবা-মায়ের কি প্রাপ্তবয়স্ক সন্তানের ফোন ট্র্যাকিং করা উচিত, তরুণেরা কী ভাবছেন

সন্তান কী করছে, কোথায় যাচ্ছে—এ নিয়ে সব বাবা-মায়েরই চিন্তা থাকে, সে হোক প্রাপ্তবয়স্ক বা অপ্রাপ্তবয়স্ক। এ ক্ষেত্রে সন্তানের মোবাইল ফোনে নজরদারি বা ট্র্যাকিং করাকে অন্যতম প্রধান উপায় হিসেবে বেছে নেন তাঁরা। তবে এটা কতটা যুক্তিযুক্ত—এ নিয়ে প্রশ্ন রয়েছেই। আর সন্তানেরা এটিকে কীভাবে নিচ্ছে, সেটাও দেখার বিষয়।

দুই সন্তানের বাবা স্টিভেন মেডওয়ে। ৫৩ বছর বয়সী এই বাবা তাঁর পুরো পরিবারকে একটি ট্র্যাকিং অ্যাপে যুক্ত করেছেন। তিনি এই বিষয়টিকে যুক্তিযুক্তই মনে করেন এবং বলেন এটা কেন এত বিতর্কিত হবে।

তিনি জানান, তাঁর মেয়ে মার্থার বিশ্ববিদ্যালয় বাড়ি থেকে ১০০ মাইল দূরে। মার্থা যখন বিশ্ববিদ্যালয়ে যায় তখন এটি বেশ কার্যকর ভূমিকা রাখে।

স্টিভেন বলেন, ‘এই অ্যাপের কারণে সে কিছুটা কম দূরত্ব অনুভব করে এবং নিরাপদ বোধ করে।’

যুক্তরাজ্যের ইউনাইট স্টুডেন্টসের একটি গবেষণায় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ১০২৭ শিক্ষার্থীর অভিভাবককে অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেখানে দেখা গেছে, ৬৭ শতাংশ অভিভাবক তাঁদের সন্তানের অবস্থান ট্র্যাক করার জন্য কোনো অ্যাপ ব্যবহার করেন। তবে মাত্র ১৭ শতাংশ অভিভাবক প্রতিদিন তাঁদের সঙ্গে যোগাযোগ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন