You have reached your daily news limit

Please log in to continue


আইনশৃঙ্খলা পরিস্থিতি: তফসিলের পরই অভিযান

সারা দেশে অচিরেই সাঁড়াশি অভিযান শুরু হচ্ছে। অস্ত্রধারী সন্ত্রাসী, চিহ্নিত চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজ এবং জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন গজিয়ে ওঠা সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে এই অভিযান চালাবে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তের পর অভিযান পরিচালনার ছক তৈরির কাজ চলছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র বলেছে, আগামী মাসে (ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এই অভিযান শুরু হবে। বিশেষ এই অভিযানকে সামনে রেখে স্থানীয় পর্যায়ের চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদার ও দুর্নীতিবাজদের তালিকা চূড়ান্ত করা হয়েছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের সব জেলায় নতুন করে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপার (এসপি) পদায়ন করা হচ্ছে। গুরুত্বপূর্ণ এ দুটি পদে নতুন কর্মকর্তারা দায়িত্ব নেওয়ার পর বড় পরিসরে অভিযান শুরু হবে। অস্ত্রধারী সন্ত্রাসীরা ভোটে যেন কোনো প্রভাব রাখতে না পারে, সে লক্ষ্যে তাদের আইনের আওতায় আনা হবে। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে। তিনি বলেন, এই অভিযান চালানোর বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তবে অভিযানের নাম ও দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে শিগগির অভিযান নিয়ে বিস্তারিত পরিকল্পনা করা হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই এই অভিযান শুরু হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন