You have reached your daily news limit

Please log in to continue


‘চাহিদা বাড়ায়’ এআই মডেলের ফ্রি ব্যবহার সুবিধায় রাশ টানল গুগল

দীর্ঘ ছুটির মৌসুমে গুগলের নতুন এআই মডেল ন্যানো ব্যানানা প্রো দিয়ে যারা মজার ছবি বানানোর আশা করছেন তাদের জন্য খারাপ খবর হচ্ছে এআই মডেলটির বিনামূল্যে ব্যবহার এখন সীমিত করছে মার্কিন সার্চ জায়ান্টটি।

প্রযুক্তি সাইট নাইনটুফাইভগুগল প্রতিবেদনে লিখেছে, গুগলের সহায়িকা নথি অনুসারে, বিনামূল্যে প্রতিদিন আগে যেখানে তিনটি ছবি বানানো যেত, এখন সেখানে কেবল দুইটি ছবি বানাতে পারবেন ব্যবহারকারীরা।

গুগল বলেছে, ‘ছবি তৈরি ও সম্পাদনার চাহিদা অনেক বেশি’। ফলে ‘এই সীমা যে কোনো সময় বদলাতে পারে ও প্রতিদিন নতুন করে সেট করবে কোম্পানিটি’।

ন্যানো ব্যানানা প্রো’র পাশাপাশি এআই মডেল ‘জেমিনাই ৩ প্রো’রও বিনামূল্যে ব্যবহার সীমিত করছে গুগল। কোম্পানিটির নথি অনুসারে, যেসব ব্যবহারকারী অর্থ না দিয়ে এসব মডেল ব্যবহার করছেন তারা কেবল ‘অ্যাপটির মৌলিক সুবিধা পাবেন এবং এসব সুবিধার সীমাও প্রতিদিনই বদলাতে পারে’।

জেমিনাই ৩ প্রো মডেল প্রথম ১৮ নভেম্বর চালু করে গুগল। ওই সময় প্রতিদিন পাঁচটি ফ্রি প্রম্পট দেওয়ার নিশ্চয়তা দিয়েছিল কোম্পানিটি, যা জেমিনাই ২.৫ প্রো মডেলের মতোই ছিল বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট এনেগ্যাজেট।

‘গুগল এআই প্রো’ বা ‘এআই আল্ট্রা’ প্ল্যানের গ্রাহকদের জন্য চিন্তার কিছু নেই। কারণ এ দুটি মডেল ব্যবহারের সীমা এখনও পরিবর্তন করেনি গুগল। তবে বিনামূল্যে নয়, অর্থ দেওয়ার মাধ্যমে প্রো প্ল্যানে প্রতিদিন একশটি ও আল্ট্রা প্ল্যানে পাঁচশটি প্রম্পট ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন