You have reached your daily news limit

Please log in to continue


সকালে খালি পেটে এই খাবারগুলো কখনোই খাবেন না

খালি পেটে কিছু খাবার খেলে গ্যাস, অ্যাসিডিটি এবং পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে। হয়তো লক্ষ্য করেছেন যে কিছু খাবার খাওয়ার পরে পেট খারাপ বা অস্বস্তিকর হয়ে উঠছে, যার মধ্যে শাক-সবজি বা ফলও থাকতে পারে। কিছু খাবার আছে, যেগুলো সকালে খালি পেটে না খাওয়াই উত্তম।

সকালে পেটে অ্যাসিড স্বাভাবিকভাবেই বেশি থাকে এবং অন্ত্র সারা রাত বিশ্রাম করে থাকে, তাই খুব অ্যাসিডিক, ঠান্ডা বা অতিরিক্ত আঁশযুক্ত খাবার অন্ত্রের আস্তরণে জ্বালার সৃষ্টি করতে পারে বা হজমকে অতিরিক্ত চাপ দিতে পারে। এই জ্বালা বা অতিরিক্ত চাপ অতিরিক্ত গ্যাস উৎপাদন, ঢেকুর, পেট ফাঁপা বা বুক এবং পেটের উপরের অংশে জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে।

কাঁচা শাক-সবজি

কাঁচা শাকসবজিতে প্রচুর অদ্রবণীয় ফাইবার থাকে যা সাধারণত অন্ত্রের মধ্য দিয়ে দ্রুত চলে যায়, তবে সম্পূর্ণ খালি পেটে খেলে এটি ক্র্যাম্পিং, গ্যাস এবং পেট ফাঁপার কারণ হতে পারে। খালি পেটে ঠান্ডা সালাদ খেলে তা পেট প্রসারিত করে এবং সম্ভবত অন্ত্রের আস্তরণে জ্বালার সৃষ্টি করে, যার ফলে পেট ফুলে যায়। তাই সকালের বদলে দুপুরের খাবারের জন্য সালাদ খাওয়ার অভ্যাস করুন।

টমেটো

টমেটো হালকা অ্যাসিডিক, যা খালি পেটে খেলে জ্বালাপোড়া করবে। অ্যাসিডিটি গ্যাস্ট্রাইটিস বা রিফ্লাক্সে ভুগছেন এমন কারও ক্ষেত্রে এটি প্রদাহ সৃষ্টি করতে পারে। খালি পেটে টমেটো বা টমেটোর সস খেলে পেটে জ্বালাপোড়া, পেটের উপরের অংশে অস্বস্তি  এবং টক ঢেকুর হতে পারে। তবে অন্যান্য খাবার যেমন গোটা শস্য, ডাল বা রান্না করা শাক-সবজির সঙ্গে টমেটো মিশিয়ে খেতে পারেন। তাতে অসুবিধা হবে না। যাদের গ্যাস্ট্রাইটিস বা পেপটিক আলসারের ইতিহাস আছে তাদের সকালে টমেটো, ভিনেগার বা মরিচের মতো খুব অ্যাসিডিক খাবার এড়িয়ে চলতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন