খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি রেখেছে মেডিকেল বোর্ড
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ১৪:৫৯
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার প্রয়োজনে বিদেশে নেওয়ার সব প্রস্তুতি নিয়ে রেখেছে মেডিকেল বোর্ড।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার খোঁজখবর নেওয়ার পর এসব তথ্য জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
মান্না জানান, মেডিকেল বোর্ডের দায়িত্বে থাকা চিকিৎসকরা বলেছেন, বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ফ্লাই করার মতো উপযোগী নয়। তবুও প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। বিদেশে নেওয়ার ক্ষেত্রে প্রথম বিকল্প হিসেবে সিঙ্গাপুর এবং পরবর্তীতে ইউরোপের কয়েকটি দেশের কথা বিবেচনায় রয়েছে।
তিনি আরও বলেন, চিকিৎসকরা এখনও আশাব্যঞ্জক কিছু জানাতে পারেননি। গতকালের মতোই সংকটাপন্ন অবস্থা থাকলেও তাতে উন্নতি বা অবনতি, কোনোটিই হয়নি। দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন চিকিৎসকরা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
সমকাল
| এভারকেয়ার হসপিটাল ঢাকা
২ বছর আগে
২ বছর, ১ মাস আগে
২ বছর, ১ মাস আগে
২ বছর, ১ মাস আগে
বিডি নিউজ ২৪
| এভারকেয়ার হসপিটাল ঢাকা
২ বছর, ২ মাস আগে
১ বছর, ১১ মাস আগে
১ বছর, ১২ মাস আগে