You have reached your daily news limit

Please log in to continue


সালথায় ৬ ঘণ্টা ব্যাপী সংঘর্ষে জড়ালেন ২০ গ্রামের মানুষ, ভাঙচুর-লুটপাট

আধিপত্য বিস্তার নিয়ে ফরিদপুরের সালথায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় ছয় ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে জড়িয়ে পড়েন অন্তত ২০টি গ্রামের হাজারো মানুষ।

সংঘর্ষে উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৩০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকাল ৬টা বেলা পৌনে ১২টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজার এলাকায় তিনটি স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান সালথা থানার পরিদর্শক (তদন্ত) কেএম মারুফ হাসান রাসেল।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গট্টি ইউনিয়নের জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বর বিগত সরকারের আমলে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

তবে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পতনের পর তারা দুজনেই বিএনপিতে যোগ দিয়ে গট্টি ইউনিয়নের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে ওঠেন। এর জেরে উভয় নেতার সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এরই ধারাবাহিকতায় শনিবার সকালে উভয়পক্ষের হাজারো সমর্থক দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, ভেলা, টেঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন