You have reached your daily news limit

Please log in to continue


ফুটবলে ম্যাচে মারামারির ঘটনায় ১৭ লাল কার্ড

বলিভিয়ার বার্ষিক কাপ প্রতিযোগিতা কোপা বলিভিয়া। দেশটির শীর্ষ লিগের ১৬টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। গত পরশু কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগে জেসুস বারমুদেজ স্টেডিয়ামে স্বাগতিক হয়ে ব্লুমিংয়ের মুখোমুখি হয় রিয়াল অরুরো। প্রথম লেগ ২-১ গোলে জেতায় ফিরতি লেগ ২-২ গোলে ড্র করেও দুই লেগ মিলিয়ে শ্রেয়তর গোল ব্যবধানে সেমিফাইনালে ওঠে ব্লুমিং। কিন্তু এই ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মারামারির ঘটনা এবং ১৭টি লাল কার্ড!

বলিভিয়ার সংবাদমাধ্যম ‘এল পোতোসি’ জানিয়েছে, ফিরতি লেগের ম্যাচ শেষে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। স্বাগতিক দল রিয়াল অরুরোর খেলোয়াড় এবং স্টাফরা মারামারি শুরু করেন। পরিস্থিতি শান্ত করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে।

অফিশিয়াল সম্প্রচারকদের ফুটেজ থেকে সংবাদমাধ্যমটি আরও জানায়, রিয়াল অরুরোর খেলোয়াড় সেবাস্তিয়ান জেবায়োস, হুলিও ভিলা ও কোচ মার্সেলো রোবলেদো ম্যাচ শেষে পাশের অ্যাথলেটিক ট্র্যাকে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও স্টাফদের ওপর চড়াও হন। জেবায়োসকে ব্লুমিংয়ের খেলোয়াড়েরা শান্ত করার চেষ্টা করেন। কোচ রোবলেদো বলিভিয়া জাতীয় দলের এক অফিশিয়ালের সঙ্গে ঝামেলায় জড়ান। ভিলা ঘুষি মারেন ব্লুমিংয়ের খেলোয়াড়কে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন