You have reached your daily news limit

Please log in to continue


কনসার্ট স্থগিত, টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

ভারতীয় সংগীতশিল্পী অনুব জৈনের ঢাকায় কনসার্টটি স্থগিত করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান হাইপনেশন এটি স্থগিত করার ঘোষণা দিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে অনুষ্ঠানটি স্থগিত করার কথা জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান হাইপনেশন। ঢাকায় ১২ ডিসেম্বর ১০০ ফিটের কোর্টসাইড মাদানি অ্যাভিনিউতে এই কনসার্টটি আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। 

হাইপনেশন তাদের ফেসবুক পোস্টে লিখেছে, ‘নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে, বর্তমানে আমাদের দর্শক, স্পনসর, পার্টনার ও টিকিট হোল্ডারদের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং দায়িত্বশীল পরিবেশ নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।’ 

‘পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল হলে এবং যখন আমরা সংশ্লিষ্ট সবার পূর্ণ নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পারব, তখন এই শোটি আয়োজন করা হবে। ইভেন্টের নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন