You have reached your daily news limit

Please log in to continue


অ্যান্ড্রয়েড থেকে এখন আইফোনে ফাইল পাঠানো যাবে

দীর্ঘদিনের অপেক্ষার পর অ্যান্ড্রয়েড থেকে আইফোনে সরাসরি ফাইল পাঠানোর সুবিধা আনছে গুগল। কুইক শেয়ারের সাম্প্রতিক হালনাগাদে প্রথমবারের মতো অ্যাপলের ‘এয়ারড্রপ’–সমর্থন যুক্ত হয়েছে। ফলে দুই ভিন্ন প্ল্যাটফর্মের ডিভাইসের মধ্যেও এখন সহজেই ফাইল আদান–প্রদান করা যাবে। গুগল জানিয়েছে, এই সুবিধা ব্যবহার করতে আলাদা কোনো থার্ড পার্টি অ্যাপ, ক্লাউডে আপলোড বা অন্য কোনো উপায়ের সাহায্য নিতে হবে না।

হালনাগাদ কুইক শেয়ার এখন আশপাশের এয়ারড্রপ–সমর্থিত যন্ত্র শনাক্ত করতে পারবে। পিক্সেল ১০ সিরিজের ফোন থেকে আইফোন, আইপ্যাড বা ম্যাক কম্পিউটারকে এখন শেয়ারের জন্য বেছে নেওয়া যাবে। তবে এ সুবিধা কাজে লাগাতে আইফোন ব্যবহারকারীকে এয়ারড্রপের অ্যাকসেসিবিলিটি ‘এভরিওয়ান ফর টেন মিনিটস’ অবস্থায় চালু রাখতে হবে। এরপর সাধারণ নিয়মে ফাইল পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হবে। পাঠানোর জন্য ফাইল নির্বাচন করে কুইক শেয়ার চালু করলে কাছাকাছি থাকা অ্যাপল যন্ত্রের তালিকা দেখা যাবে। প্রাপক যন্ত্রে অনুমোদন দেওয়ার পর ফাইল স্থানান্তর সম্পন্ন হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন