You have reached your daily news limit

Please log in to continue


ভূমিকম্প: মেয়ের দাফনে থাকতে পারেননি, স্ত্রীকে নিয়ে ঘুরছেন হাসপাতালে

দুই শিশু সন্তান নিয়ে আনন্দেই দিন কাটছিল আব্দুল হক ও কুলসম বেমগ দম্পতির। বয়স হলে দুজনকে মাদ্রাসায় পড়ানোরও পরিকল্পনা ছিল তাদের। কিন্তু ভূমিকম্পে ওলট-পালট হয়ে গেছে তাদের পরিবার।

শুক্রবার সকালে ভূমিকম্পে বাড়ির পাশের উঁচু দেয়াল ধসে মারা যায় এ দম্পতির ১০ মাসের কন্যাসন্তান ফাতেমা। গুরুতর আহত হন ফাতেমার মা কুলসুম (৩০) ও তাদের আরেক প্রতিবেশী নারী জেসমিন আক্তার (৩৫)।

প্রতিবেশী ইমতিয়াজ ভূঁইয়া বলেন, ঘটনার সময় ফাতেমা ছিল মায়ের কোলে। ধসে পড়া ইট সরিয়ে শিশুটির মরদেহ বের করেন তারা। মা ছিলেন তখন সঙ্গাহীন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন