You have reached your daily news limit

Please log in to continue


শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক: মেজর (অব.) হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক। সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় গিয়ে দেশের অর্থ লুট করেছেন। উন্নয়ন প্রকল্পের নামে অর্থ লোপাট করে বিদেশে পাচার করেছেন। এমনকি তাঁর এক মন্ত্রীর লন্ডনে ৩৬০টি বাড়ি রয়েছে—যা প্রমাণ করে দেশে উন্নয়নের নামে কী পরিমাণ লুটপাট হয়েছে।’

আজ শনিবার দুপুরে ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ মাঠে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দলীয় মনোনয়নপরবর্তী গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহমদ এ কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে। জুলাই সনদে আমরা যে বিষয়ে স্বাক্ষর করেছি, তা মেনে চলব। নতুন কোনো দাবিদাওয়া মেনে নেওয়া হবে না।’ তিনি জানান, ছয় মাস আগেই দল তাঁর মনোনয়ন নিশ্চিত করেছিল, তবে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিলেন তিনি। ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন