You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাজ্যে বড়রাও কিনছেন খেলনা, বাড়ছে বিক্রি

খেলনা শিশুদের প্রিয় জিনিস—এটাই মানুষ চিরকাল জেনে এসেছে। কিন্তু সবকিছু এক জায়গায় থেমে থাকে না। মানুষের রুচি ও পছন্দের পরিবর্তন হয়। তার অংশ হিসেবে দেখা যাচ্ছে, এখন ১২ বছরের বেশি ও এমনকি প্রাপ্তবয়স্ক মানুষেরাও পুতুল কিনছেন।

এবার ক্রিসমাসের আগে যুক্তরোজ্যের প্রাপ্তবয়স্ক মানুষেরা যেসব জিনিস কিনছেন, তার তালিকা দেখে অনেকেই অবাক হতে পারেন। কেননা, এই তালিকায় খেলনাও আছে। গান গাওয়া পুতুল উইকেড ২ ডলস, জাপানি কমিক উপন্যাস ‘মাঙ্গা’র অনুকরণে তৈরি লেগো, পোকেমন গেম ও ছোট ফ্রিজ সেট—কী নেই পছন্দের খেলনার তালিকায়। দ্য গার্ডিয়ানের সংবাদে বলা হয়েছে, এবার বড়দিনের উৎসবে শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক—সবার পছন্দের তালিকায় আছে এসব খেলনা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন