You have reached your daily news limit

Please log in to continue


আরও ১৪ জেলায় নতুন ডিসি

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় প্রশাসনের রদবদলের অংশ হিসেবে দ্বিতীয় ধাপে আরও ১৪ জেলায় নতুন জেলা প্রশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে; যাদের মধ্যে ১২ জন প্রশাসনসহ অন্য দপ্তরে চাকুরিরত।

রোববার সন্ধ্যায় এসব জেলায় ডিসিদের রদবদল করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তাদের মধ্যে দুজনকে অন্য জেলায় বদলি করা হয়েছে এবং বাকিদের ফিরিয়ে আনা হয়েছে। আর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের ১২ জনকে ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে শনিবার মধ্যরাতে একসঙ্গে ১৫ জেলায় নতুন ডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

নতুন ডিসি পাওয়া জেলাগুলো হল- ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।

তাদের মধ্যে নড়াইলের ডিসি শারমিন আক্তার জাহানকে ব্রাহ্মণবাড়িয়ায় এবং মেহেরপুরের মোহাম্মদ আবদুল ছালামকে নড়াইলের ডিসি করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন