You have reached your daily news limit

Please log in to continue


প্রাথমিক লাইসেন্স পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’, বরাদ্দ ২০ হাজার কোটি টাকা

পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে পরিচালনার জন্য প্রাথমিক লাইসেন্স পেয়েছে শরিয়াহভিত্তিক নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক 'সম্মিলিত ইসলামী ব্যাংক'। 

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের বোর্ড অনলাইনে এ সংক্রান্ত অনুমোদন দিয়েছে। নতুন ব্যাংকের জন্য ২০ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বিকেলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে এ বিষয়ে বৈঠকও করেছেন গভর্নর আহসান এইচ মনসুর।

সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় লাইসেন্সের জন্য আবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র প্রস্তুত করে আইন মন্ত্রণালয়ে ভেটিং নিয়ে গত বুধবার বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন