You have reached your daily news limit

Please log in to continue


নাসার নজরুল কাঠগড়ায় বসতে চাইলেন টুল

অসুস্থতার কথা জানিয়ে কাঠগড়ার বসার জন্য নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার টুল চাইলেও তা মিলল না। পরে দাঁড়িয়ে থেকেই এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানিতে থাকলেন তিনি।

ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে বুধবার এ দৃশ্য দেখা যায়।

জুলাই গণঅভ্যুত্থানের আবু বকর রিফাত হত্যা মামলায় নজরুলকে গ্রেপ্তার দেখাতে গত ২৬ অক্টোবর আবেদন করেন যাত্রাবাড়ী থানার এসআই জুয়েল রানা। আদালত শুনানির জন্য সোমবার দিন ঠিক করেছিলেন।

এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। আদালতে ওঠানোর সময় তার হাতে কড়া, মাথায় হেলমেট ও শরীরে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল। কাঠগড়ায় নেওয়ার পর হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট খুলে ফেলা হয়। কাঠগড়ায় কোমড়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন তিনি।

তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন জানতে চান টুল লাগবে কি না? হ্যাঁ সূচক মাথা নাড়েন তিনি। এসময় তার আইনজীবী পুলিশের কাছে টুল চান। দায়িত্বরত এক পুলিশ সদস্য বলেন, টুল আদালতের কাছে চাইবেন। মিনিট খানেক পর বিচারক এজলাসে ওঠেন। আসামি পক্ষের আইনজীবী টুল চেয়ে বিচারকের কাছে আর্জি জানান। বিচারক শুনানির দিকে মনোযোগ করেন। তদন্ত কর্মকর্তার গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি নেন

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন