You have reached your daily news limit

Please log in to continue


আজ বাড়তি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ, ভরি কত?

দেশের বাজারে আজ রোববার (২ নভেম্বর) থেকে আবারও বাড়তি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে দুই লাখ এক হাজার ৭৭৬ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভালো মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে এক হাজার ৬৮০ টাকা।

গতকাল শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী রোববার (২ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে দুই লাখ এক হাজার ৭৭৬ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে এক লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে এক লাখ ৬৫ হাজার ৮১ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম হবে এক লাখ ৩৭ হাজার ১৮০ টাকা।

গতকাল শনিবার প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ দুই লাখ ৯৬ টাকা, ২১ ক্যারেট এক লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ভরিপ্রতি এক লাখ ৩৬ হাজার ১৪ টাকায় বেচাকেনা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন