You have reached your daily news limit

Please log in to continue


মানুষের মনের কথা জানার প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছেন স্যাম অল্টম্যান

মানুষের চিন্তার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সরাসরি যোগাযোগ স্থাপনের মাধ্যমে মনের কথা জানতে চান চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান। এ জন্য অস্ত্রোপচার ছাড়াই মানুষের মস্তিষ্কের স্নায়ু সংকেতের অর্থ শনাক্ত করতে সক্ষম ব্রেন কম্পিউটার ইন্টারফেস (বিসিআই) প্রযুক্তি উদ্ভাবনের সঙ্গে যুক্ত ‘মার্জ ল্যাবস’ নামের একটি স্টার্টআপে বিনিয়োগও করেছেন তিনি। নতুন এই প্রযুক্তিতে শব্দতরঙ্গ ও চৌম্বকক্ষেত্র ব্যবহার করে মস্তিষ্কের সংকেত বিশ্লেষণের মাধ্যমে মানুষের মনের কথা জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

ইলন মাস্কের নিউরালিংক মস্তিষ্কে চিপ বসানোর পদ্ধতি অনুসরণ করলেও মার্জ ল্যাবস চাইছে কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই সেই লক্ষ্য অর্জন করতে। আর তাই মার্জ ল্যাবসের এই প্রযুক্তি উন্নয়নের জন্য শীর্ষ গবেষকদের নিয়ে একটি বিশেষজ্ঞ দলও গঠনের উদ্যোগ নিয়েছেন অল্টম্যান। দলটিতে আলট্রাসাউন্ডের সাহায্যে মস্তিষ্কের নিউরন শনাক্ত ও নিয়ন্ত্রণের উদ্ভাবনী কাজের জন্য পরিচিত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) বায়োমলিকুলার প্রকৌশলী মিখাইল শাপিরো যোগ দেবেন বলে জানা গেছে। টুলস ফর হিউম্যানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স ব্লানিয়াও থাকবেন দলটিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন