You have reached your daily news limit

Please log in to continue


লিটারে ৬ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ছয় টাকা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া প্রতি লিটার পাম তেলের দাম বাড়ানো হয়েছে ১৩ টাকা। তিন টাকা বাড়ানো হয়েছে খোলা সয়াবিন তেলের দাম।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত আগস্টে ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে সরকার ও বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। প্রতি লিটার সয়াবিন তেলে ব্যবসায়ীরা ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করেন। তবে বাণিজ্য মন্ত্রণালয় তাদের মাত্র এক টাকা বাড়ানোর অনুমতি দিয়েছিল। এতে ব্যবসায়ীরা ক্ষুব্ধ হন এবং সরকারের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে কোনো সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমকে জানাননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন