You have reached your daily news limit

Please log in to continue


নেপাল থেকে আসছে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ

বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করতে যাচ্ছে নেপাল। গত বছরের ৩ অক্টোবর নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া ত্রিপক্ষীক চুক্তি অনুযায়ী এই বিদ্যুৎ আসছে।

ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে নেপাল বাংলাদেশে এই বিদ্যুৎ রপ্তানি করবে।

চুক্তি অনুসারে, ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য ভারতের ৪০০-কেভি ট্রান্সমিশন গ্রিড ব্যবহার করে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সূত্রের বরাত দিয়ে কাঠমান্ডু থেকে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, '১৫ জুন রাত ১২টায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে।'

গত বছরের ১৫ নভেম্বর চুক্তি বাস্তবায়নের প্রতীকী প্রচেষ্টা হিসেবে একদিনের জন্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করেছিল নেপাল।

নেপাল ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে, এই বিদ্যুতের মূল্য ধরা হচ্ছে প্রতি ইউনিট ০.০৬৪ ডলার বা ৬.৪ সেন্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন