সমুদ্রতলে সাবমেরিন কেব্‌ল বসাতে চিলির সঙ্গে গুগলের চুক্তি

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৫ জুন ২০২৫, ১৬:৫১

গুগল ও চিলি সরকার একটি ঐতিহাসিক চুক্তিতে সই করেছে, যার আওতায় দক্ষিণ আমেরিকা, এশিয়া ও ওশেনিয়া মহাদেশকে যুক্ত করতে একটি সাবমেরিন ফাইবার অপটিক কেব্‌ল স্থাপন করা হবে। ২০২৭ সালের মধ্যে ‘হুম্বোল্ড কেব্‌ল’ নামের এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেব্‌লটি চিলির উপকূলীয় শহর ভালপারাইসো থেকে অস্ট্রেলিয়ার সিডনি পর্যন্ত বিস্তৃত হবে। সেই সঙ্গে এটি ফরাসি পলিনেশিয়া অতিক্রম করবে। প্রস্তাবিত এই কেব্‌লের দৈর্ঘ্য হবে প্রায় ১৪ হাজার ৮০০ কিলোমিটার (৯ হাজার ২০০ মাইল)।


২০১৬ সালে প্রথমবার প্রকল্পটির পরিকল্পনা করা হয় এবং এর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রাথমিক গবেষণা শুরু হয় ২০১৮ সালে। চিলির পরিবহনমন্ত্রী হুয়ান কার্লোস মুনিওস এক বিবৃতিতে বলেন, ‘এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের প্রথম সাবমেরিন কেব্‌ল। তাই এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।’


চিলি বর্তমানে যুক্তরাষ্ট্রসহ লাতিন আমেরিকার অন্য দেশগুলোর সঙ্গে একটি বিদ্যমান সাবমেরিন কেব্‌লের মাধ্যমে সংযুক্ত। তবে অন্য মহাদেশের সঙ্গে সংযোগ স্থাপনে বিদ্যমান কেব্‌লগুলোকে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে