হঠাৎ আনন্দ, হঠাৎ বিষাদ? বাইপোলার ডিজঅর্ডার চেনার উপায়

কালের কণ্ঠ প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৫, ১৩:২১

মানসিক অসুখ একটি গভীর ও জটিল সমস্যা। বিশেষ করে বাইপোলার ডিজঅর্ডার এক ধরনের মানসিক রোগ। যেখানে একজন ব্যক্তির মধ্যে অস্বাভাবিকভাবে আনন্দ ও বিষণ্ণতার দোদুল্যমান পর্যায় দেখা যায়। এ রোগে আক্রান্ত ব্যক্তির মেজাজ, চিন্তা ও আচরণের মধ্যে অস্বাভাবিক পরিবর্তন আসে।


যা তাদের দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলে। 
ম্যানিয়া বা আনন্দের সময় ব্যক্তি অতিরিক্ত আত্মবিশ্বাসী, উদ্যমী ও আবেগপ্রবণ হয়ে ওঠেন, আবার ডিপ্রেশনের সময় হতাশ, ক্লান্ত ও আগ্রহহীন হয়ে পড়েন। এই রোগের মূল উপসর্গ দুই ভাগে ভাগ করা যায়: ম্যানিয়া ও ডিপ্রেশন।


ম্যানিয়া বা হাইপোম্যানিয়ার উপসর্গ:



  • অস্বাভাবিক আনন্দিত বা উত্তেজিত হওয়া,

  • অতিরিক্ত আত্মবিশ্বাস,

  • ঘুমের প্রয়োজন কমে যাওয়া,

  • অতিরিক্ত বা খুব দ্রুত কথা বলা,

  • একসাথে অনেক চিন্তা আসা বা দ্রুত চিন্তা পরিবর্তন হওয়া,

  • মনোযোগের অভাব,

  • অতিরিক্ত কাজকর্মে জড়িত হওয়া বা নতুন পরিকল্পনা করা,

  • বেপরোয়া আচরণ যেমন অতিরিক্ত খরচ করা, ঝুঁকিপূর্ণ যৌন সম্পর্ক স্থাপন করা বা ভুল ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া।


ডিপ্রেশনের উপসর্গ:



  • দীর্ঘস্থায়ী দুঃখবোধ, হতাশা বা শূন্যতা অনুভব করা,

  • আনন্দদায়ক কাজ থেকে আগ্রহ হারানো,

  • ক্লান্তি অনুভব করা

  • ঘুমের সমস্যা, যেমন অতিরিক্ত ঘুমানো বা ঘুমাতে অসুবিধা হওয়া,

  • ক্ষুধার পরিবর্তন ও ওজনের ওঠানামা,

  • মনোযোগের অভাব বা সিদ্ধান্ত নিতে অসুবিধা হওয়া,

  • নিজেকে মূল্যহীন বা অপরাধী মনে করা,

  • আত্মহত্যার চিন্তা বা মৃত্যু সম্পর্কে ভাবনা,


এই উপসর্গগুলির তীব্রতা এবং স্থায়িত্ব রোগীভেদে ভিন্ন হতে পারে। কিছু ক্ষেত্রে ম্যানিয়া বা ডিপ্রেশন সপ্তাহ বা মাস ধরে স্থায়ী হতে পারে। এই ধরনের সমস্যার প্রাথমিক লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে