আইফোনে চলবে স্টারলিংক স্যাটেলাইটের ‘ডাইরেক্ট টু সেল’ সেবা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫

ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইটের আধুনিক ‘ডাইরেক্ট টু সেল’ সেবা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে যুক্তরাষ্ট্রে। স্পেসএক্স স্যাটেলাইটের এই নতুন প্রযুক্তি অ্যাপলের আইফোন সমর্থন করবে বলে জানিয়েছে এ প্রোগ্রামের পার্টনার ‘টি মোবাইল’।


তারা বলেছে, আইফোনে এখন স্টারলিংকের ‘ডাইরেক্ট টু সেল’ পরিষেবা কাজ করবে। এর আওতায় সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হতে পারবেন ব্যবহারকারীরা।


গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ‘ফেডারেল কমিউনিকেশনস কমিশন’ বা এফসিসি’র অনুমোদন পাওয়ার পর টি-মোবাইল ও ইলন মাস্কের স্পেসএক্স বর্তমানে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ‘ডাইরেক্ট টু সেল’ নেটওয়ার্ক নিয়ে পরীক্ষা করছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।


টি-মোবাইল-এর ওয়েবসাইট অনুসারে, এ পরীক্ষায় ‘স্যাটেলাইটের মাধ্যমে টেক্সট’ পাঠানোর সুবিধা মিলবে, যেখানে ভবিষ্যতে ভয়েস ও ডেটা ফিচারও যোগ করার পরিকল্পনা আছে।


রয়টার্স লিখেছে, প্রাথমিকভাবে এই নেটওয়ার্ক পরিষেবা পরীক্ষার জন্য যোগ্য ডিভাইস হিসাবে কয়েকটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে তালিকাভুক্ত করেছিল টি-মোবাইল। তবে এখন সর্বশেষ আইওএস ১৮.৩ সফটওয়্যারে চলা আইফোনেও এই সেবা যোগ করেছে তারা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত