ফের পতন শেয়ারবাজারে, মূলধন হারালো ৭ হাজার কোটি টাকা
এক সপ্তাহ কিছুটা ঊর্ধ্বমুখী থাকার পর দেশের শেয়ারবাজারে আবারও দরপতন হয়েছে। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসেই পতন দেখতে হয়েছে বিনিয়োগকারীদের। ফলে সপ্তাহজুড়ে কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।
এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৭ হাজার কোটি টাকার ওপরে কমে গেছে। আর প্রধান মূল্য সূচক কমেছে ৭৫ পয়েন্টের বেশি। দেশ পরিচালনের দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের অধীনে এটি শেয়ারবাজারের চতুর্থ সপ্তাহ। এর আগে অন্তর্বর্তী সরকারের অধীনে আরও তিনটি সপ্তাহ পার করেছে শেয়ারবাজার। এ চার সপ্তাহের মধ্যে তিন সপ্তাহেই শেয়ারবাজারে পতন হয়েছে।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
বিডি নিউজ ২৪
| ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
২ বছর আগে
জাগো নিউজ ২৪
| ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
২ বছর আগে
প্রথম আলো
| ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
২ বছর আগে
জাগো নিউজ ২৪
| ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
২ বছর আগে