You have reached your daily news limit

Please log in to continue


স্বপ্নের পথযাত্রায় অন্তর্বর্তী সরকার

গত ৮ আগস্ট দায়িত্ব নিয়েছেন নতুন অন্তর্বর্তী সরকার। ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে পারিপার্শ্বিক পরিবেশ। অফিসে, বিপণিবিতানে মানুষের পদচারণা বৃদ্ধি পাচ্ছে। রাস্তাঘাটে বাড়ছে যান চলাচল। গত কয়েক সপ্তাহের অস্থিরতা থেকে মুক্তি পেয়ে এখন অনেকটা স্বস্তির নিশ্বাস ফেলছে দেশের সাধারণ মানুষ। বাজারে নিত্যপণ্যের দাম হ্রাস পাচ্ছে। পাড়া-মহল্লায় চুরি, ডাকাতি, লুণ্ঠন ও নৈরাজ্য কমে গেছে। ক্রমে জননিরাপত্তার উন্নতি হচ্ছে। শান্তি ফিরে আসছে জনজীবনে।

মানুষের জানমালের নিরাপত্তা বিধান, শান্তি ও অর্থনৈতিক সুস্থিরতা এখন আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার। দলমত, ধর্ম, বর্ণ-নির্বিশেষে সবার সুরক্ষা নিশ্চিত করতে হবে। ভয় ও সামাজিক চাপমুক্ত একটি পরিবেশ গড়তে হবে। এখনো আমাদের পাড়া-মহল্লায় শিক্ষার্থীরা দল বেঁধে পাহারা দিচ্ছে। পথের ময়লা পরিষ্কার করছে। রাজপথে যানবাহন নিয়ন্ত্রণ করছে। বাজার মনিটরিং করছে। এ অবস্থা হয়তো খুবই সাময়িক। অচিরেই অনানুষ্ঠানিক বিভিন্ন দায়িত্ব ছেড়ে শিক্ষার্থীরা তাদের পড়ার টেবিলে ফিরে যাবে। প্রাতিষ্ঠানিকভাবে নিয়ন্ত্রিত হবে সামাজিক শৃঙ্খলা। ডাকাতি, নাশকতা, অতর্কিত আক্রমণের শঙ্কা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। যত তাড়াতাড়ি জনজীবনে স্বস্তি ফিরে আসবে, ততই সফল হবে অন্তর্বর্তী সরকারের যাত্রা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন