You have reached your daily news limit

Please log in to continue


একশর নিচে আম নেই বাজারে, হিমসাগর সর্বনিম্ন ১৫০

বাজারে ১০০ টাকার নিচে নেই কোনো ভালো মানের আম। হিমসাগর আম কিনতে হলে গুনতে হচ্ছে সর্বনিম্ন ১৫০ টাকা। আর ভ্যান কিংবা ভাসমান দোকান থেকে অপরিপক্ব, ছোট ও কালচে দাগ পড়া আম কেনা যাচ্ছে ৭০ থেকে ১০০ টাকায়। তবে, সেখানেও সাইজ কিংবা দেখতে সুন্দর আম কিনতে গুনতে হচ্ছে শতাধিক টাকা।

বাংলাদেশের রসালো ফল আম তার স্বাদ, গন্ধ ও পুষ্টিগুণের জন্য বিশেষভাবে সমাদৃত। ভৌগোলিক অবস্থা ও আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির আমের ফলন হয়। এর মধ্যে সবচেয়ে বেশি আমের উৎপাদন হয় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও সাতক্ষীরায়। এসব এলাকার পাকা রসালো আমের মিষ্টি স্বাদ ও গন্ধ এবং ভিন্ন ভিন্ন গঠন একেক প্রজাতির প্রতিনিধিত্ব করে। ফলে মৌসুমজুড়ে সারা দেশে বিভিন্ন আমের প্রচুর চাহিদা থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন