রাজধানীতে রিজভীর নেতৃত্বে লাঠি মিছিল
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৪, ১০:২৮
৭ জানুয়ারির নির্বাচনের ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীতে লাঠি মিছিল করেছে বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ (শুক্রবার) সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এই মিছিল হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আজ দেশে দুটি ধারা বিদ্যমান। একটি হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষে, মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে। আরেকটি হচ্ছে টাকা পাচার ও লুটেরাদের পক্ষে, মানুষের অধিকার হরণের পক্ষে। আমরা যারা ন্যায়ের পক্ষে আছি তাদের বিজয় অবশ্যম্ভাবী।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১১ মাস আগে
১ বছর, ১২ মাস আগে
প্রথম আলো
| বিএনপির কেন্দ্রীয় কার্যালয়
২ বছর আগে