রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত তারুণ্যের রোডমার্চ আজ

বাংলা নিউজ ২৪ রংপুর সদর প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৬

রংপুর থেকে: সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয়তাবাদী দল বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তারুণ্যের রোডমার্চ শুরু হচ্ছে আজ।


শনিবার (১৬ সেপ্টেম্বর) প্রথম দিনের কর্মসূচিতে রংপুর থেকে দিনাজপুর পর্যন্ত তারুণ্যের রোডমার্চ অনুষ্ঠিত হবে।


এদিন সকাল ১০টায় এই রোডমার্চ শুরু হবে।


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


এর আগে গত বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্নেলনে এ কর্মসূচি ঘোষণা করেন যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত