ঘোরাঘুরি করতে আমার খুব ভালো লাগে: তাসনিয়া ফারিণ

সমকাল প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৩, ১০:৩২

তাসনিয়া ফারিণ। অভিনেত্রী ও মডেল। নাটক এবং ওটিটির বাইরে অভিষেক হয়েছে চলচ্চিত্রেও। নিজের সাম্প্রতিক ব্যস্ততা ও নানা বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেন বুলবুল ফাহিম


শুরুতেই আপনার নতুন কাজের খবর জানতে চাইব...


তাসনিয়া ফারিণ: নতুন কাজ তো পাইপলাইনে অনেকই রয়েছে। সংগত কারণে নাম বলতে পারছি না। সবই ওটিটির। একটার পর একটা সিরিজ, ওয়েব ফিল্ম করে যাচ্ছি।


ওটিটিতে কাজ করতে গিয়ে নাটকে অভিনয় কি কমিয়ে দিলেন?


তাসনিয়া ফারিণ: না, সে রকম নয়। গত ঈদেও বেশ কিছু নাটক প্রচার হলো। ওটিটিতে কাজের জন্য বেশ  সময় দিতে হয়। তাই ওটিটির কাজের সময়ে নাটকে অভিনয় করা হয়ে ওঠে না। বাকি সময়ে তো নাটকে অভিনয় করছি। এখানে কমবেশির কথা নয়; গল্পভালো হলেই আমি অভিনয় করছি, সেটা নাটক হোক বা ওটিটির কনটেন্ট।


কিছুদিন আগে একটি ওয়েব ফিল্মের প্রচার ভিডিও ভাইরাল হয়েছিল। সেটি নিয়ে অনেক সমালোচনাও হয়...


তাসনিয়া ফারিণ: এটা সত্য যে, আমরা কিছু তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে শিখি। আমার মনে হয়, পরে সবাই এ সম্পর্কে জানতে পেরেছে। তবে হ্যাঁ, কিছু মানুষ হয়তো বুঝতে পারেনি। সে বিষয়ে ভবিষ্যতে সতর্ক থাকব।


গল্পে আপনাকে কী ধরনের চরিত্র বেশি টানে?


তাসনিয়া ফারিণ: চলতি বছর আমি অনেক সিরিয়াস চরিত্র করে ফেলেছি। সম্প্রতি যে কাজগুলো করেছি সবই সিরিয়াস। এখন রোমান্টিক চরিত্র অথবা যে চরিত্রে এখনও অভিনয় করিনি, সেগুলো নিয়েই ভাবছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত