You have reached your daily news limit

Please log in to continue


সংবাদের শিরোনাম নিয়ে চটেছেন স্বস্তিকা

অনেকটা ঠোঁটকাটা স্বভাবের টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কাউকেই কথা বলতে ছাড়েন না। হোক সেটা সিনেমার প্রযোজক কিংবা সিনিয়র কোনো অভিনেতা। দিন কয়েক আগে রবীন্দ্রনাথ নিয়ে কথা শুনিয়েছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরকে। এবার ক্ষোভ ঝাড়লেন সংবাদের শিরোনাম নিয়ে।

কদিন বাদেই মুক্তি পাচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায়, টোটা রায়চৌধুরী অভিনীত ওয়েব সিরিজ ‘নিখোঁজ’। যেখানে বৃন্দা বসু নামে এক পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী। যার মেয়ে দিতি বসু নিঁখোজ হয়ে গিয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে ইতিমধ্যেই সেই সিরিজের ট্রেলার দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। প্রচারও চলছে পুরোদস্তুর। এর মাঝেই এক খবরের শিরোনাম পড়ে বেজায় চটে গেলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। অতঃপর কড়া কথা শোনাতেও ছাড়লেন না অভিনেত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন