সেন্টমার্টিন ঘিরে ভূ-রাজনীতির ঘ্রাণ
সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র কোরাল বা প্রবাল দ্বীপ। কার্বন ডেটিংয়ে প্রাপ্ত তথ্যমতে, প্রায় ৪০ হাজার বছর আগে ভূতাত্ত্বিক সময়পঞ্জির হিমবাহ যুগে বাংলাদেশের একমাত্র এ প্রবাল দ্বীপটির উত্থান শুরু হয়েছিল। প্রায় ৫ হাজার বছর আগে দ্বীপটি ছিল মূল ভূমি তথা টেকনাফ পেনিনসুলার বর্ধিত অংশ। কিন্তু পরবর্তী সময়ে ধীরে ধীরে দ্বীপটি সমুদ্রের নিচে নিমজ্জিত হয়ে যায়। প্রায় ৪৫০ বছর আগে বর্তমান সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ অংশ জেগে ওঠে।
পরবর্তী ১০০ বছরে এর উত্তর অংশ এবং তার পরবর্তী ১০০ বছরের মধ্যে মধ্যবর্তী ও বাকি অংশ জেগে ওঠে। ঐতিহাসিকদের মতে, প্রায় ২৫০ বছর আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যের সময় আরব বণিকদের নজরে আসে সমুদ্রবেষ্টিত এ ভূখণ্ডটি। যেটি মূলত তারা সমুদ্রযাত্রায় বিশ্রামের জন্য ব্যবহার করত। তৎকালীন সময়ে আরবরা এটিকে ‘জাজিরা’ বলে ডাকত। আরবি ‘জাজিরা’ অর্থ দ্বীপ।
- ট্যাগ:
- মতামত
- ভূরাজনীতি
- ভূরাজনৈতিক অবস্থান