You have reached your daily news limit

Please log in to continue


জনগণের কাছে গ্রহণযোগ্যতা প্রমাণ করতে হবে

বাংলাদেশে রাজনীতির সঙ্গে যাঁরা জড়িত, দল-মত-নির্বিশেষে তাঁদের অনেকের মধ্যেই একটি সাধারণ অভ্যাস আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি। সেই অভ্যাসটি আর কিছুই নয়, তাঁরা খুব বেশি কথা বলে ফেলেন। আর বেশি কথা বলতে গিয়ে যেমন অপ্রয়োজনীয়, অশোভন ও মিথ্যার আশ্রয়ও নিতে হয়। প্রায়ই কথার মধ্যে উসকানিমূলক বক্তব্য এসে যায়।

রাজনীতিবিদদের তো কথা বলতেই হবে, হোক না মাঠে-ময়দানে বা কোনো অডিটরিয়ামে; কিন্তু এভাবে? অবশ্য রাজনীতিবিদ ও রাজনীতিতে জড়িত ব্যক্তি—এই দুইয়ের মধ্যে পার্থক্যটা আমাদের বুঝতে হবে।

রাজনীতি যাঁরাই করুন না কেন, রাজনীতির মঞ্চে বা মাঠে-ময়দানে-মিছিলে বক্তব্য রাখার সময় তাঁদের অবশ্যই বিষয়বস্তুর প্রয়োজনীয়তা, ধরন, শব্দ চয়ন ও মানহানি বা শালীনতার বিষয়ে সতর্ক থাকতে হবে। তাঁদের প্রতিটি কথাই কিন্তু সরাসরি জনগণের কাছে পৌঁছে যায়। ছোটবেলায় জানতাম যে রাজনৈতিক ব্যক্তিরা সমাজের তথা দেশের আদর্শ, অন্যরা তাঁদের অনুসরণ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন