চমেক হাসপাতালে সবাই কেন টাকা নিয়ে খুশি হতে চান?

প্রথম আলো এস এম রাহমান প্রকাশিত: ০৯ জুলাই ২০২৩, ০৬:০৩

চট্টগ্রাম বিভাগের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এটি সম্পূর্ণ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রিত একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। যেখানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, আন্তজেলা, শহর ও উপশহর থেকে প্রতিনিয়ত সাধারণ মানুষের ছোটাছুটি চলছে। মূলত চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলের সরকারি-বেসরকারি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মুমূর্ষু রোগীদের চমেক হাসপাতালে রেফার করে পাঠানো হয়। আর এই সাধারণ রোগীদের ঘিরে চমেক হাসপাতালে চলছে সিন্ডিকেট চক্রের রমরমা ব্যবসা।


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ভর্তিতে সিন্ডিকেট চক্রের তৎপরতা যেন আকাশচুম্বী। সরেজমিনে ও অভিজ্ঞতা থেকে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগে রোগী নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে টিকিট নিতে হয়। যার মূল্য ১০ টাকা। টিকিট নেওয়ার পরে যদি রোগী ভর্তি করতে হয়, তখন ১৫ টাকা মূল্যের টিকিট ২০ টাকায় ক্রয় করতে হচ্ছে। টিকিট নেওয়ার পর রোগীকে হুইলচেয়ারে বহন করে ওয়ার্ডে নিয়ে গেলে তখন বাড়তি ১০০ টাকা এবং মুমূর্ষু রোগীর ক্ষেত্রে ট্রলি যোগে ওয়ার্ডে নিতে হলে তখন বাড়তি ২০০ টাকা করে গুনতে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও