You have reached your daily news limit

Please log in to continue


রাজনীতি কেন এত টানে

আমি দেশ ছেড়েছি বেশ অল্প বয়সে। তারপরও বাংলাদেশের অনেক রীতিনীতি মেনে চলার অভ্যাসটা ধরে রেখেছি। কারণ হচ্ছে, বাঙালি হলেও বাংলার অনেক কিছুই ইউরোপের চেয়ে ভালো। সে ক্ষেত্রে ভালোকে প্রাধান্য দেওয়া খুবই স্বাভাবিক। 

অবশ্যই অনেক অভ্যাস ছেড়েছি, ইউরোপের অনেক ভালো জিনিস শিখেছি এবং প্রতিনিয়ত শিখছি। তবে একটি বিষয়ে আমি নিজেকে পরিবর্তন করতে পারিনি সেটা হলো, প্রতিবাদ করা। কোথাও কোনো অন্যায় দেখলেই প্রতিবাদমুখর হয়ে পড়ি। কর্মজীবনে যেমন বারবার ঘটেছে, ঘটে চলেছে দৈনন্দিন জীবনেও।

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদমুখর হওয়া আমার জন্য কখনো সমস্যা নয়; বরং ভালোই লাগে যখন দেখি প্রতিবাদ করলে কাজ হয়। বাংলাদেশেও এমনটা করেছি। চোখের সামনে অন্যায়-অত্যাচার কখনো গ্রহণযোগ্যতা পায়নি। কিন্তু এখন যদিও দেশে থাকি না, তবুও যতটুকু পারি নানাভাবে নানাজনের পাশে থাকতে চেষ্টা করি, কখনো অর্থনৈতিকভাবে, কখনো লেখালেখির মাধ্যমে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন