বাংলার ভাগ্য, বাঙালির আশা এবং আমেরিকার লবিস্টদের কথা

www.bhorerkagoj.com ড. অরুণ কুমার গোস্বামী প্রকাশিত: ১৪ জুন ২০২৩, ১৩:১৪

বাংলার ভাগ্য এবং বাঙালির আশা আদৌ কি আমেরিকার লবিস্টদের ওপর নির্ভর করে? আমরা যদি একদিকে ‘বাংলার ভাগ্য ও বাঙালির আশা’ বিষয়টিকে রাখি এবং অপরদিকে বিশ্বের শক্তিশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের ‘লবিস্ট’দের রাখি তাহলে বাংলাদেশের মানুষের কাছে কোনটি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে? এই প্রশ্নের সম্মুখীন বাংলাদেশ রাষ্ট্রের জন্মকালে হতে হয়েছিল এবং সেই একই প্রশ্ন স্বাধীনতার ৫২ বছর পরে এখনো দেখা দিচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরকারিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশক্তি নিয়ে বিরোধিতা করেছিল। মার্কিনিদের অবস্থান ছিল তখন পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে। শুধু মার্কিনিরা নয়, চীন এবং সৌদি আরবও তখন পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল। এসব পরাশক্তির বিরোধিতা সত্ত্বেও রক্তের সাগর পেরিয়ে স্বাধীনতার সোনালি সূর্য বাঙালিরা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে। বাঙালিদের স্বাধীনতার এই মরণপণ যুদ্ধে অপরিহার্যভাবেই ঐতিহাসিক নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর বর্তমানের কঠিন সময়ে দাঁড়িয়ে দ্বিধাহীন চিত্তে বলা যায় যে, ‘বাংলার ভাগ্য এবং বাঙালির আশা’ মূলত স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। দৃশ্যত মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশে তাদের অবস্থান শক্ত-পোক্ত করে তোলার জন্য তাদের বাংলাদেশি রাজনৈতিক দোসরদের পক্ষে সর্বশক্তি দিয়ে নেমে পড়েছে। বলা যায়, ‘তেড়ে ফুঁড়ে’ নেমে পড়েছে। অন্তত দেশের প্রথম সামরিক শাসক কর্তৃক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাক-হানাদার বাহিনীর সহযোগী রাজাকার, আলবদর, আলশামস এবং পিস কমিটির সংগঠনের মাধ্যমে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সংগঠক জামায়াতে ইসলামীর আমেরিকার লবিং সংশ্লিষ্টতা দেখে তাই মনে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও