কক্সবাজারের টেকনাফ উপজেলার জনসাধারণের মধ্যে যেই অপহরণ আতঙ্ক বিরাজ করিতেছে, উহাকে হালকাভাবে লইবার সুযোগ নাই। থানার রেকর্ড ও স্থানীয় অনুসন্ধান ফলের বরাত দিয়া মঙ্গলবার সমকালে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হইয়াছে, গত সাত মাসে উপজেলার শুধু তিন ইউনিয়নেই ৬০ জন স্থানীয় বাসিন্দা ও ১০ জন রোহিঙ্গা কিশোর অপহৃত হইয়াছে। অপহৃতদের মধ্যে ৩৯ জনকে অর্ধকোটি টাকা মুক্তিপণের বিনিময়ে মুক্ত করা হইয়াছে। উপরন্তু পুলিশের এপিবিএন শাখার তথ্য অনুসারে, গত দেড় বৎসরে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলিতে আড়াই শতাধিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটিয়াছে। আর শিবিরের বাহিরে টেকনাফ উপজেলায় আরও দুই শতাধিক মানুষ অপহরণের শিকার হইয়াছে। এইরূপ পরিস্থিতিতে উপজেলার জনজীবন স্বাভাবিক থাকাই অস্বাভাবিক এবং বাস্তবেও উহা ঘটিতেছে।
আরও
২ ঘণ্টা, ৪৮ মিনিট আগে
২ ঘণ্টা, ৫৬ মিনিট আগে
৩ ঘণ্টা, ৬ মিনিট আগে
৮ ঘণ্টা, ১ মিনিট আগে
৮ ঘণ্টা, ৪৭ মিনিট আগে
৮ ঘণ্টা, ৫২ মিনিট আগে
৮ ঘণ্টা, ৫২ মিনিট আগে
৯ ঘণ্টা, ২ মিনিট আগে
৯ ঘণ্টা, ১২ মিনিট আগে
৯ ঘণ্টা, ২১ মিনিট আগে
৯ ঘণ্টা, ৩১ মিনিট আগে